আইডিয়াল কলেজে ছাত্রের গুলিতে ছাত্র আহত

আইডিয়াল কলেজরাজধানীর ধানমণ্ডিতে আইডিয়াল কলেজের সামনে আশরাফুল ইসলাম পলক নামের এক ছাত্রের গুলিতে নাইমুর রশিদ নাবিল (১৮) নামে আরেক ছাত্র আহত হয়েছেন। তাকে মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে কলেজের সামনে এই ঘটনা ঘটে।
আহত নাবিল আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম হারুনুর রশিদ। তারা কলাবাগান ৯ নং সার্কুলার রোডের বাসিন্দা।
আহত নাবিল জানান, কিছুদিন আগে কলেজে তার এক বছরের সিনিয়র আশরাফুল ইসলাম পলকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জেরে শনিবার দুপুরে পলক ও তার বন্ধু সাইফ হোসেন রোমান তাকে কলেজের সামনে গুলি করে। গুটি তার বাম পায়ের হাঁটুর ওপরে লাগে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, বিষয়টি তারা কলাবাগান থানাকে জানিয়েছেন। তারাই এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

/জেইউ/এসএম/এফএস/