মানিকগঞ্জে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তি আটক

বেকার যুবকদেরকে সরকারের বিভিন্ন দফতরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করার অভিযোগে আফজাল হোসেন রঞ্জু (৪০) নামে এক প্রতারককে আটক করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ।শনিবার মধ্যরাতে মানিকগঞ্জ পৌরসভা দক্ষিণ সেওতার স্টেডিয়াম রোডের ১৮/৩ নং বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আফজাল হোসেন জেলার দৌলতপুর উপজেলার আবু ডাঙ্গা গ্রামের বাসিন্দা।গোয়েন্দা পুলিশের এসআই অমিতাভ বিশ্বাস বাংলা ট্রিবিউনকে জানান, আফজাল হোসেন দীর্ঘদিন ধরে দৌলতপুর উপজেলাসহ বিভিন্ন এলাকার  বেকার যুবকদেরকে সরকারের বিভিন্ন দফতরে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ করে আসছেন। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে রবিবার সদর থানায় একটি মামলা হয়েছে।

/এআর/টিএন/