পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চার দশক পূর্তি পালন উপলক্ষে রাঙামাটি বোর্ড কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে কর্তৃপক্ষ। রবিবার(১০ জানুয়ারি) উন্নয়ন বোর্ড কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠার চার দশকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ১২০০ কোটি টাকা ব্যয়ে ৪,৮১৮টি প্রকল্প বাস্তবায়ন করেছে।
সেইসঙ্গে গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন, শিক্ষার সুযোগ সম্প্রসারণের জন্য বিভিন্ন অবকাঠামো নির্মাণ, কৃষি উৎপাদন, শিক্ষা বিস্তার, রাবার বাগান তৈরি, মৎস্য চাষ বৃদ্ধিসহ প্রান্তিক কৃষকদের জীবনধারণের অবলম্বন সৃষ্টিসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, নুরুল ইসলাম চৌধুরীসহ বোর্ডের কর্মকর্তারা।
প্রতিষ্ঠার চার দশক (১৯৭৬-২০১৬) উপলক্ষে ১৪ জানুয়ারি র্যালি, মাউন্টেনবাইক শোভাযাত্রাসহ বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ওই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা উপস্থিত থাকার কথা রয়েছে।
পার্বত্য চট্টগ্রামের অনগ্রসর জাতিগোষ্ঠীর উন্নয়নে ১৯৭৬ সালে তিন পার্বত্য জেলা নিয়ে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
/এইচকে/