ঠাকুরগাঁওয়ে পৌর মেয়র হলেন মির্জা ফখরুলের ভাই আমীন

ঠাকুরগাও পৌরসভার স্থগিত ৩টি কেন্দ্রের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। বেসরকারিভাবে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই ধানের শীষ মার্কায় মির্জা ফয়সল আমীন নির্বাচিত হয়েছেন। এই পৌরসভার ২১টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১৯ হাজার ১শ’ ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তাহমিনা হক মোল্লা নৌকা মার্কা নিয়ে পেয়েছেন ১২ হাজার ৬ শ’ ৪৬ ভোট।

ঠাকুরগাঁওয়ে পৌরমেয়র হলেন বিএনপি’র মির্জা ফয়সল আমীন৩০ ডিসেম্বরের নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই, জালভোট প্রদানের অভিযোগে ঠাকুরগাও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাও পলিটেকনিক ইনস্টিটিউট ও গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এই ৩টি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৬হাজার ৩শ ৬১।
ব্যাপক কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ভোটগ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী মেজিস্ট্রেটের সঙ্গে পুলিশ বিজিবি র‌্যাব সার্বক্ষণিক পাহারা দেন। ফলে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

/টিএন/