শ্রীপুরে জামায়াত নেতা গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিগাজীপুরের শ্রীপুর উপজেলা জামায়াতের সহসাধারণ সম্পাদক নুরুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার ধলাদিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল ইসলাম রাজাবাড়ী ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পুলিশ শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি। তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টি ও পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারকৃত নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
/আরএ/