বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনালে হাজিরা শেষে বের হয়ে যাবার পথে এ ঘটনা ঘটে। লক্ষ্মীপুর জজ কোটের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন এ তথ্য জানান।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া ঘটনাস্থলে পরির্দশন করেন।
অস্ত্র মামলার আসামি আতিকুর রহমান আজাদ সদর উপজেলার গন্ধব্যপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র । সে সম্প্রতি র্যাবের হাতে তিনটি অস্ত্রসহ গ্রেফতার হয়।
এ ব্যাপারে জেলা জজ আদালতের পিপি মো. জসিম উদ্দিন বলেন, বিশেষ ট্রাইব্যুনালে অস্ত্র মামলার আসামি আজাদ হাজিরা দিয়ে আদালত থেকে বের হবার সময় হ্যান্ডকাফসহ সে পালিয়ে যায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে।
লক্ষ্মীপুর পুলিশের এএসপি (সার্কেল) জানান, কোর্ট এলাকা থেকে হাজিরা দিয়ে অস্ত্র মামলার আসামি পালিয়ে যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
/আরএ/