বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও গ্রামবাসীরা জানান, বালুন্ডা গ্রামের বিশ্বাসপাড়া ও আউলিয়াবাড়ীর দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার রাত সাড়ে ১১টায় হঠাৎ করে দুই পক্ষ অস্ত্র, বোমা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ২০/২৫টি হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কুপিয়ে আহত করা হয় মহিলাসহ বেশ কয়েক জনকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় বন্দুক ও ৫টি হাতবোমা জব্দ করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হযেছে। র্যাবের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতরা হলেন, হাবিবর রহমান (৪০), আবদুল্লাহ (৩৮), ইব্রাহিম মিয়া (৩৯), আবুল হোসেন (৩৭), ইমরান হোসেন (৪১), শফিকুল ইসলাম (৩৭), রোকেয়া খাতুন (২৫), ও রিজিয়া খাতুন (২১)। এদের মধ্যে রিজিয়া খাতুনকে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, দু’গ্রুপের সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও ৫টি বোমা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ আটক হয়নি।
/আরএ/