ময়মনসিংহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

ময়মনসিংহ, বাস-ট্রাক সংঘর্ষ

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শিবপুর পশ্চিমপাড়া নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১১ জন।

শনিবার দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব-০২-১৯৩) সঙ্গে ময়মনসিংহগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর গৌরীপুর উপজেলার মুকুলিয়া গ্রামের ফাতেমা (২২) নামের আরেক নারীর মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন ও ভর্তি হওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় গুরুতর আশঙ্কাজনক অবস্থায় আহত ১১ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন, রুবেল মিয়া (৩৩), স্বপন মিয়া (৩৬), আক্তার (২৩) তানিয়া (২২), আজিজুর রহামন (৪৫), আবু তাহের (৪৮), আব্দুর রাজ্জাক (৫০), আব্দুল আজিজ (৩৫), সোহেল মিয়া (২৫), ফজুলল করিম (৩৫), মাহমুদুল হাসান (২৪)।

দুর্ঘটনার পর পর এলাকাবাসী ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ ও আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে যান। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রোকুনুজ্জামান, ঈশ্বরগঞ্জ হাসপাতাল, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

/জেবি/এসটি/