শনিবার রাতে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবেত আলী এ দণ্ড প্রদান করলে রবিবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়। সদর থানার ওসি শাহজাহান পাশা এ তথ্য নিশ্চিত করেন।
এরা হলেন, বরের বাবা শামসুদ্দিন আহমেদ (৫৫) ও দুলাভাই ফারুক হোসেন (৩০)। তারা নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নের কিত্তনীয়া পাড়া গ্রামের বাসিন্দা।
সদর থানার ওসি শাহজাহান পাশা জানান, অপ্রাপ্ত বয়সের ছেলে রুবেল ইসলামকে নিয়ে অভিভাবকরা সদরের দোগাছি গ্রামে আশরাফুল ইসলামের মেয়ে রাকিবা আক্তারকে বিয়ের জন্য বরযাত্রী যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বর ও মেয়ের পরিবারের লোকজন পালিয়ে গেলেও বরের বাবা ও দুলাভাইকে আটক করে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উল্লেখ, আগামী মার্চ মাসের মধ্যেই উপজেলা প্রশাসনের পক্ষে জেলা সদরকে বাল্য বিয়ে,যৌতুক ও মাদকমুক্ত ঘোষণার প্রস্তুতি চলছে।
/আরএ/