রবিবার রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ মামলাটি ডিবিতে পাঠায়। সদর মডেল থানার ওসি আবদুল মালেক মামলা হস্তান্তরের সত্যতা স্বীকার করেছেন।
তবে ডিবির ওসি মামুনুর রশিদ মন্ডল জানিয়েছেন, তারা আনুষ্ঠানিক নথি পাওয়ার পর প্রয়োজনীয় কাজ শুরু করবেন।
এর আগে, রবিবার সকালে নিহত তাসলিমা বেগমের স্বামী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। এতে শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজসহ ৩ জনের নাম উল্লেখ করা হয়। ইতোমধ্যে পুলিশ মাহফুজকে আটক করেছে।
/আরএ/