ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

Arrestবগুড়ার ধুনটে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। ধুনট থানার ওসি (তদন্ত) পঞ্চনন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেন।
মোখফিজুর রহমান বাচ্চু ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের সোনাউদ্দিন মন্ডলের ছেলে।
জানা গেছে, গত বছরের ৯ জানুয়ারি জামায়াত-বিএনপির হরতাল-অবরোধ চলাকালে হুকুম আলী বাসস্ট্যান্ডে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ আহত হলে ৮৩ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। পুলিশ ওই মামলায় বিএনপি নেতা বাচ্চুকে গ্রেফতার করে।

এদিকে তাকে গ্রেফতারের প্রতিবাদে পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলের নেতৃত্বে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল বের করা হয়।

ধুনট থানার ওসি (তদন্ত) পঞ্চনন্দ সরকার জানান, হরতাল-অবরোধ চলাকালে পুলিশের ওপর হামলার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

/আরএ/