প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠকের পর বুধবার থেকে কেন্দ্রীয় ভাবে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এদিন অনুষ্ঠিত হয়নি কোনও ক্লাস-পরীক্ষা। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (রাবিশিস) এ বিষয়ে আজ সন্ধ্যায় বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ১১ জানুয়ারি থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি পালন করে আসছে।
/টিএন/