নীলফামারীতে জামায়াত-শিবিরের ১৩ কর্মী জেলহাজতে

jail-1সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরের গাড়ি বহরে হামলায় চার্জশিটভুক্ত ১৩ আসামিকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।  এরা সবাই জামায়াত শিবিরের কর্মী। 
বুধবার দুপুরে আসামিরা নীলফামারীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাহারাত আখতার ভুঁইয়ার আদালতে আত্মসমর্পন করে আইনজীবীর মাধ্যমে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠায়।
নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা জানান, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জহাটে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা চালায় বিএনপি ও জামায়াত শিবিরের নেতারকর্মী। এ ঘটনায় পুলিশের পক্ষে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় ২১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করা হয়। এ মামলায় পুলিশ ৬০ জন জামায়াত শিবির নেতাকর্মীকে গ্রেফতার করে এবং ৫৯ জন জামায়াত শিবির ও ৬২ জন বিএনপির নেতাকর্মী আদালতের মাধ্যমে আত্মসর্মপন করে কারাগারে যায়। বাকী পলাতক ৩৬ জনের মধ্যে জামায়াত শিবিরের আরও ১৩ জনকে বুধবার আটক হলো।
আটকৃকরা হলেন, একরামুল হক (২৫) জহির আলী(৫৫) শাহরিয়ার রহমান(৩৫) বেলাল হোসেন (২৮) আব্দুল আলিম(৪৫) কাজিম আলী(৩৫) হযরত আলী(৫৫)  হামিদুল ইসলাম(৩৮) আমিরুজ্জামান(২৫)  হযরত মিয়া( ২৯) আনোয়ার হোসেন(৩১) আমির হামজা(৪৫) ও আব্দুস সোহবান।
/আরএ/