এ ঘটনায় এএসআই রতন ও কনস্টেবল আলমাস নামের পাঁচবিবি থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। তারা পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবর পেয়ে বুধবার দিনগত রাত ২টার দিকে পাঁচবিবি উপজেলার ফিচকার ঘাট এলাকায় পুলিশ অভিযানে নামে। টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আয়নাল হোসেনকে পায়ের হাটুতে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকের ৫টি মামলা রয়েছে। এছাড়া তিনি সিরাজগঞ্জের সলঙ্গা থানার মাদকের একটি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ঘটনাস্থল থেকে দুই কেজি গাঁজা ও একটি ভটভটি উদ্ধার করারও দাবি করেছে পুলিশ।
আয়রাল পাঁচবিবির মহাজন কলোনীর আবুল কাশেম এর ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, মাদক পাচারের খবর ধরতে গেলে উপজেলার ফিচকার ঘাটে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশ এক রাউন্ড গুলি ছুঁড়লে আয়নাল গুলিবিদ্ধ হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/এফএস/