ভান্ডারিয়ায় মেছো বাঘ উদ্ধার

মেছো বাঘ পিরোজপুরের ভান্ডারিয়া থেকে একটি মেছো বাঘ আটক করেছে স্থানীয় জনতা। পরে বুধবার সন্ধ্যায় উপজেলার পশারীবুনিয়া গ্রামের একটি বাড়ি থেকে বাঘটি আটক করা হয়।
বাড়ির মালিক দেলোয়ার হোসেন নান্না হাওলাদার জানান, বুধবার সন্ধ্যার দিকে মেছোবাঘটি তার হাঁস-মুরগির খোঁয়াড়ে হানা দেয়। বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে মেছোবাঘটি আটক করে।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল কুদ্দুস জানান, মেছোবাঘ আটকের খবর পেয়ে খুলনার সেনাবাহিনী পরিচালিত বন বিলাশ চিড়িয়াখানার পক্ষে ওয়ারেন্ট অফিসার শরীফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল বৃহস্পতিবার ভান্ডারিয়ায় যান। পরে মেছো বাঘটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে  হস্তান্তর করা হয়।
পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল আলীম জানান, মোছেবাঘটি আটকের সময় মারধর করা হয়েছে। বাঘটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
/আরএ/