পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওসমান গণি জানান,২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি কালিগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের আব্দুস সাত্তারের পুকুর পাড় থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, ওই গ্রামের রিজিয়া খাতুন ও পাশের পাইকাড়া গ্রামের কাশেম কাপালীর অবৈধ সম্পর্কের ফসল ছিল ওই নবজাতক। প্রথমে এ ঘটনায় অপমৃত্যু মামলা হলেও পরে ময়নাতদন্তে ওই নবজাতককে শ্বাসরোধে হত্যার প্রতিবেদন দেওয়া হয়। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তর হলে পুলিশ রিজিয়া খাতুন ও কাশেম কাপালীকে গ্রেফতার করে।
একপর্যায়ে রিজিয়া খাতুন আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যায়। পরে সাক্ষীদের সাক্ষ্য ও নথি পর্যালোচনা করে আদালত রিজিয়া খাতুনকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন। কাশেম কাপালীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
/জেবি/এমএসএম