মেহেরপুরে আলগামন চালক খুন

মেহেরপুরমেহেরপুরে ছিনতাইকারীদের হাতে নাছির উদ্দীন (৪৫) নামে এক আলগামন চালক খুন হয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে আলগামনটি নিয়ে পালিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি মারা যান।
নিহত নাছির উদ্দীন সদর উপজেলার চাঁদপুর গ্রামের ফরজ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ি থেকে স্যালো ইঞ্জিন চালিত আলগামন নিয়ে ভাড়ার উদ্দেশে বারাদী বাজারে যাচ্ছিলেন নাছির উদ্দীন। মেহেরপরু-চুয়াডাঙ্গা সড়কের পাটকেলপোতা যাত্রী ছাউনির কাছে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে আলগামনটি নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।
/আরএ/