নিখোঁজ মো. রহুল আমীন উপজেলার দশাল গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মো. রহুল আমীন দূর্গাপুর উপজেলার শিবগঞ্জ ফেরি ঘাট থেকে তার খাবারের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে নৌকায় করে সোমেশ্বরী নদী পার হচ্ছিলেন। এমন সময় তার সঙ্গে থাকা মুঠোফোনটি হাত থেকে নদীতে পড়ে গেলে তা খোঁজতে নদীতে ঝাঁপ দিলে তার আর দেখা মেলেনি। এখনও স্থানীয় লোকজন ও পুলিশ নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান জানান, নিখোঁজ ওই ব্যবসায়ীকে উদ্ধার করতে পুলিশ শনিবার সকাল থেকে কাজ করছে।
/আরএ/