শনিবার রাতে স্থানীয় মাতৃছায়া হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে এই সন্তানগুলো ভূমিষ্ঠ হয়। এক সঙ্গে ৪ জনকে পেয়ে পরিবারের সদস্যরাও বেশ খুশি। সদ্য ভূমিষ্ঠ শিশুরা ও তাদের মা ভালো আছেন। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন কাজলের চিকিৎসক
গর্বিত মা কাজল আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার মহাদেবপুর গ্রামের প্রবাসী জাকির হোসেনের স্ত্রী। হঠাৎ প্রসব ব্যাথা শুরু হলে শনিবার বিকেল ৪টার দিকে স্থানীয় রায়পুর মাতৃছায়া হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
কাজলের চিকিৎসক ডা. শামীমা নাসরিন জানান, কাজলের খিচুনি খুব বেশি থাকায় অস্ত্রপচারের সিদ্বান্ত নেওয়া হয়। পরে সফল অস্ত্রপচারের মাধ্যমে সন্ধ্যায় ৪টি সন্তানের জন্ম হয়। বর্তমানে সদ্যজাত শিশুরা ও তাদের মা ঝুঁকিমুক্ত রয়েছে।
পরিবারে ৪ নতুন সদস্য পেয়ে আনন্দিত কাজলের পরিবার। তারা জানান, কাজলের প্রথম সন্তান হওয়ার পর দীর্ঘ ১০ বছর পর আবারও সন্তানের মা হলেন কাজল। তারা সবার কাছে দোয়া কামনা করছেন।
/আরএ/