সাভার উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সাতটিতেই নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার পঞ্চম ধাপের এই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা ফখর উদ্দিন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, নৌকা প্রতীকে সাভার সদর ইউনিয়নে সোহেল রানা, বনগাঁও ইউনিয়নে সাইফুল ইসলাম, আমিনবাজার ইউনিয়নে রাকিব, ভাকুর্তা ইউনিয়নে লিয়াকত আলী, আশুলিয়া ইউনিয়নে শাহাবউদ্দিন মাতব্বর, ইয়ারপুর ইউনিয়নে সৈয়দ আহমেদ মাস্টার, শিমুলিয়া ইউনিয়নে আজহারুল ইসলাম সুরুজ ও পাথালিয়া ইউনিয়নে পারভেজ দেওয়ান।
অন্যদিকে, সাভারের বিরুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা সেলিম মণ্ডল এবং কাউন্দিয়া ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী শান্ত বিজয়ী হন।
এ ছাড়াও সাভারের তেতুলঝোড়া ইউনিয়নে নৌকা প্রতীকে ফখরুল আলম সমর দ্বিতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।