৫ ঘণ্টা পর কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় ভোর ৫টা থেকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। মাঝ নদীতে আটকে থাকে ৫টিরও বেশি ফেরি। শেষ রাত ও ভোরের দিকে ছেড়ে যাওয়া ফেরিগুলো পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন নিয়ে কুয়াশার কারণে আটকে যায়। কুশায়ায় নদীর মধ্যে আটকে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

কাওড়াকান্দি ঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, কুয়াশার কারণে মার্কিং পয়েন্ট ও বীকন বাতি দেখতে না পাওয়ায় ফেরির চালকরা ফেরিগুলো যে অবস্থায় ছিল সেখানেই নোঙর করে রাখে।

কুয়াশার তীব্রতা কিছুটা কমলে সকাল ১০টার পর থেকে নদীর মধ্যে থাকা ফেরিগুলো ঘাটের দিকে চলতে শুরু করে। ভোর ৫টা থেকে গাড়ি চলাচল বন্ধ থাকায় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের ভীড় রয়েছে।

/আরএ/