আগামী শুক্রবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস পরীক্ষা চালু থাকছে। সোমবার বেলা ১১ টায় শিক্ষক সমিতির অফিসে বিশ্ববিদ্যালয়ের সব সভাপতিকে নিয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. ওয়ালিউল্লাহ বলেন, আমাদের দেওয়া প্রতিশ্রুতি আমরা রেখেছি। সাম্প্রতিক সময়ে আমাদের আন্দোলনে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে দিতে আমরা আগামী শুক্রবার সব বিভাগে ক্লাস পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
/টিএন/আপ: এইচকে/