এরা হলেন, ছাত্রলীগের উপ-প্রচার বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম শুভ্র ও ছাত্রলীগ কর্মী কামারুজ্জামান লিটন। তারা রাবি ছাত্রলীগের সম্প্রতি বহিষ্কৃত সভাপতি এম মিজানুর রহমান রানার অনুসারী হিসেবে পরিচিত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আনোয়ারুল ইসলাম শুভ্র ও কামারুজ্জামান লিটন মঙ্গলবার পরীক্ষা শেষে বেলা সাড়ে ১২টার দিকে বের হলে ছাত্রলীগ কর্মী অনিক মাহমুদ বনি ও সাকিবুল হাসান বাকির অনুসারীরা তাদেরকে ধাওয়া করে। এ সময় লিটন ও শুভ্র বিভাগের শিক্ষক অধ্যাপক ড. একরাম উল্যাহর কক্ষে আশ্রয় নেন। পরে সেখানে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আতিকুর রহমান গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে পুলিশের সহায়তায় তারা ক্যাম্পাস ত্যাগ করেন।
এ ব্যাপারে রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘ব্যক্তিগত শত্রুতার জের ধরে তাদেরকে ধাওয়া দেওয়া হয়েছিল। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত রাখার স্বার্থে পুলিশের সহায়তায় তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি।’
রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশোক চৌহান বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে আমরা ছাত্রলীগের দুই নেতাকর্মীকে নিরাপত্তা দিয়ে ক্যাম্পাসের বাইরে নিয়ে আসি। তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।’
/আরএ/