গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি বাসের তেলের ট্যাংক বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা সদরের পাটগাতী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার ওসি মাহমুদুল হক জানান, দুপুরে কমফোর্ট লাইনের একটি বাসের তেলের ট্যাংক মেরামতের জন্য সাইফুল বাসটি মাহফুজের গ্যারেজের নিয়ে যান। সেখানে গ্যাস ঝালাই করার এক পর্যায়ে তেলের ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে সাইফুল ও মাহফুজ আহত হন।
/টিএন/