মঙ্গলবার মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এই সাজা দেন। কাজীরহাট থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার এ তথ্য জানান।
সজল কাজীরহাটের মধ্যরতনপুর গ্রামের আ. মান্নান বেপারীর ছেলে।
কাজীরহাট থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার জানান, কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই পরীক্ষার্থীকে সজল ইভটিজিং করে। এ সময় স্থানীয়রা ধরে তার কাছে নিয়ে আসে। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে উপজেলা সদরে নিয়ে আসার জন্য বলেন। পরে সেখোনে নিয়ে গেলে উপজেলা নির্বাহী অফিসার মো. তাজিমউর রহমানের ভ্রাম্যমাণ আদালত সজল বেপারীকে ৪ মাসের দণ্ড দেন।
মঙ্গলবারই তাকে হাজত বাসের জন্য বরিশালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
/আরএ/