ওসি হুমায়ুন কবীর জানান, গত বছরের ১ ডিসেম্বর সকালে রংপুর নগরীর নিউ আদর্শপাড়া মহল্লা থেকে রাঙ্গা মিয়ার এক মাত্র শিশু পুত্র রনককে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়। শুক্রবার বিকেলে উপজেলার তেকানী গ্রামের একটি রোপা আমন ক্ষেতের মধ্যে পানি তোলার জন্য করা একটি গর্ত থেকে এক শিশুকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে মিঠাপুকুর থানায় নিয়ে আসে।
ওসি হুমায়ুন কবীর আরও জানান, শিশুটির মৃতদেহ রনকের বলে তাদের বাবা-মা সনাক্ত করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি জানান, কাল লাশের ময়নাতদন্ত করার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
/আরএ/