টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অজিত কুমার শাহ্ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে টঙ্গীর মরকুন পশ্চিম মিরেরপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ভাড়া বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া মোবারক হোসেনকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
সূত্রটি আরও জানায়, মোবারক হোসেন দীর্ঘ দিন ধরে ওই বাড়িতে ভাড়া থেকে টঙ্গী এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে টঙ্গী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
/এইচকে/