হোগলাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকিল উদ্দিন বিদ্যালয়-কর্তৃপক্ষের ভুলের কারণে শিক্ষার্থীদের প্রবেশ পত্র আসেনি বলে স্বীকার করেন। তিনি সময়মতো প্রবেশপত্র সংগ্রহের আশ্বাস দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হোগলাকান্দি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ৯৯ শিক্ষার্থী ফরম পূরণ করে। তাদের মধ্যে ৯৭ জনের প্রবেশপত্র আসলেও দুইজনের আসেনি।
ফরম পূরণে ভুল হওয়ায় মানবিক বিভাগের মো. শরিফ খানের ও এক বিষয়ের টাকা জমা না দেওয়ায় ব্যবসায় শিক্ষা বিভাগের আনিসুর রহমানের প্রবেশপত্র আসেনি বলে জানা যায়।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার পরীক্ষার্থী শরিফ খান হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এক অভিযোগ পত্র দায়ের করেন।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগপত্র পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
/এইচকে/