হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামে ডবলমুরিং থানায় চাঞ্চল্যকর কাজল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শাহিদকে (৫২)  গ্রেফতার করেছে পুলিশ। সিএমপির জনসংযোগ কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, সোমবার (৩০ মে) নগরীর আকবর শাহ্ থানার একটি টিম পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার শাহিদ ওই এলাকার শামসুল হকের ছেলে।

সিএমপির জনসংযোগ কর্মকর্তা ট্রিবিউনকে বলেন, ‘১৯৯২ সালে কাজল নামে এক ব্যক্তিকে নির্মমভাবে খুন করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় শাহিদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।’

তিনি আরও জানান, গ্রেফতার শাহিদ নিজেকে সাংবাদিক পরিচয় দিতো।