ঝিনাইদহ শহরে ১২ বছরের শিশু শ্রমিক টুটুলকে নির্যাতন করার ঘটনায় কারখানা মালিক মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
মিজানুর রহমান সদর উপজেলার মগরখালী গ্রামের ফকরুল আলীর ছেলে।
উল্লেখ্য, সোমবার রাতে শহরের হামদহ বাসস্ট্যান্ড এলাকার মেসার্স ফকরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক মিজানুর রহমান তার কারখানার শিশু শ্রমিক টুটুলকে বেধড়ক মারপিট করে। শিশুটি অজ্ঞান হয়ে গেলে সে মারা গেছে ভেবে মিজানুর রহমান পালিয়ে যান।
স্থানীয় লোকজন আহত শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সে সদর উপজেলার বদনপুর গ্রামের আলী আকবরের ছেলে। পরে শিশু টুটুলের বাবা বাদী হয়ে সদর থানায় মিজানুর রহমানকে আসামি করে মামলা করেন। ঘটনার পর থেকে ওয়ার্কসপ মালিক পলাতক ছিলেন।
/বিটি/টিএন/