ছাত্রলীগ কর্মীরা সড়ক অবরোধ করে তিনটি অটোরিকশা ভাঙচুর করেন। পুলিশি বাধার মুখে বিক্ষোভকারীরা ক্যাম্পাসের ভেতর ঢুকে ভবনের প্রশাসনিক অংশে ভাঙচুর চালাতে শুরু করেন। বিক্ষোভকারীরা সমাজবিজ্ঞান বিভাগ তালাবদ্ধ করে বাকসু ভবন ভাঙচুর করাকালে পুলিশ তাদের ধাওয়া করে। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা সশস্ত্র হয়ে এসে পুলিশকে পাল্টা ধাওয়া করে। পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে সমর্থ হয়। এসময় চার ছাত্র আহত হন।
কলেজ অধ্যক্ষ স. ম ইমানুল হাকিম জানান,শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বুধবারের ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার শিক্ষক পরিষদের জরুরি সভা ডাকা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন জানান,বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হন। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযান চালিয়ে কলেজের ছাত্র সুনীল বাড়ৈকে ধারালো দাসহ আটক করা হয়।
/জেবি/ এইচকে/