নাইক্ষ্যংছড়িতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পুলিশ আহত

নাইক্ষ্যংছড়িতে বোমা বিস্ফোরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে মাসুদুর রহমান নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। বুধবার রাত পৌনে ৯টার দিকে বাইশাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন
পুলিশ সূত্র জানায়, বোমাটি মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। তবে বোমাটি ঠিক কী ধরনের ছিল তা এখনো নিশ্চিত নয়। 
ওসি তৌহিদ কবির ঘটনাস্থল পরিদর্শনে আছেন বলে জানা গেছে।
/এইচকে/