ঝুটের গুদামে আগুন

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২৫ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে ওই গুদামে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তাশারফ হোসেন জানান, কোনাবাড়ীর (দেউলিয়াবাড়ি) এলাকায় ঝুটের গুদামে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।