জামালপুরে বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বিজিবি

ধ্বংস করা হচ্ছে মাদকজামালপুর সীমান্ত এলাকায় আটক করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য বৃহস্পতিবার দুপুরে ধ্বংস করেছে বিজিবি।
জামালপুর ৩৫ বিজিবি সদর দফতরে আনুষ্ঠানিকভাবে ৫৭৩৬ বোতল বিদেশি মদ, ৯৭৪ বোতল ফেন্সিডিলসহ বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা ধ্বংস করা হয়েছে।  
মাদকদ্রব্য ধ্বংসের সময় বিজিবি ডি-রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ফজলে কাদের আহমেদ, ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্নেল শাহরিয়ার রশিদ ও জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমদ তারিক কবীর উপস্থিত ছিলেন।
/জেবি/টিএন/এইচকে/