ভবের চর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো কামরুজ্জামান জানান, মহাসড়কে এখন যান চলছে। শুক্রবার এমনিই গাড়ির চাপ বেশি থাকে। এর মধ্যে কিছু সময় যান চলাচল বন্ধ থাকায়, মহাসড়কে চাপের সৃষ্টি হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই গাড়ির চাপ স্বাভাবিক হয়ে আসবে।
মহাসড়কের কুমিল্লা অংশেও গাড়ি আটকে থাকতে দেখা যায়। কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মহাসড়কে গভীর রাত থেকে কভার্ডভ্যান ও মালবোঝাই ট্রাকসহ বড় যানবাহনের জট ছিল। আর শুক্রবার ব্যক্তিগত গাড়ির চাপও বেশি থাকে। এর মধ্যে সকালে ঘন কুয়াশায় যানবাহন চালাতে হয়েছে সাবধানে।
/এফএস/