পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের জহুর আলী ও একই গ্রামের শাহজাহান মিয়ার মধ্যে বাড়ির পাশের একটি পুকুর দখলকে কেন্দ্র করে দীর্ধদিন ধরে বিরোধ চলছিল।
এর জের হিসেবে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
/এফএস/