বোর্ড ফি’র অতিরিক্ত টাকা ফেরতের নির্দেশ বরিশাল শিক্ষা বোর্ডের

বরিশাল শিক্ষা বোর্ডএসএসসি পরীক্ষার ফরম পূরণকালে পরীক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত বোর্ড ফি এর অতিরিক্ত টাকা নিয়েছে এমন ৯৩টি স্কুল চিহ্নিত করেছে বরিশাল শিক্ষা বোর্ড। চিহ্নিত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ৯ ফেব্রুয়ারি, ২০১৬ এর মধ্যে ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবুল বাশার তালুকদার। তিনি জানান, বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক বলেন, ফরম পূরণের সময় নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেয়ার জন্য শিক্ষামন্ত্রীর নির্দেশ রয়েছে। সে অনুযায়ী বরিশাল বোর্ডের অধীনে চিহ্নিত ৯৩টি স্কুল কর্তৃপক্ষকে টাকা ফেরত দেয়ার জন্য বোর্ড থেকে চিঠি দেয়া হয়েছে।
তিনি আরও জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ বোর্ডের নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অনুমোদন কিংবা স্বীকৃতি বাতিল করা হবে।
/এইচকে/