কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে সড়ক দুর্ঘটনায় রোকন উদ্দিন (২৭) নামে হাইওয়ে পুলিশের এক কনস্টেবলসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আবদুল হক, কাশেম নামে দুই কনস্টেবলসহ তিনজন। সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল রোকন উদ্দিন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধায়। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনিরুজ্জামান জানান, হাইওয়েতে দায়িত্ব পালনের সময় একটি কাভার্ডভ্যান পুলিশের গাড়িকে ধাক্কা দিলে রোকন উদ্দিন নিহত হন। আর কাভার্ডভ্যানটিকে পেছন দিক থেকে বিদ্যুতের খুঁটিবাহী আরেকটি লরি ধাক্কা দেয়। এসময় কভ্যার্ড ভ্যানের হেলপার নিহত হন এবং চালক আহত হন। হেলপারের পরিচয় এখনও পাওয়া যায়নি।
/বিটি/এসটি/