একসঙ্গে ৩ সন্তানের জন্ম

ঝিনাইদহের কালীগঞ্জে সীমা খাতুন (২৫) নামে এক নারী একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।

জানা গেছে, শুক্রবার সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের বেদে সম্প্রদায়ের আরমান হোসেনের স্ত্রী সীমার প্রসববেদনা উঠলে তাৎক্ষণিকভাবে বারবাজার নিউ গরিব শাহ ক্লিনিকে ভর্তি করেন। বেলা ১২টার দিকে সেখানে ডা. সাথিয়া আফরিন সফল সার্জারি করে তিন সন্তান ভূমিষ্ঠ করেন। নবজাতকদের দুজন মেয়ে এবং একজন ছেলে।

ডা. সাথিয়া আফরিন জানান, প্রসূতি মা ও সন্তানরা সুস্থ আছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেওয়া যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।