বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোর সোয়া পাঁচটা থেকে এই রুটে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় মাঝপদ্মায় কুয়াশার জালে আটকে পড়ে দুটি রো-রো (বড়) ফেরিসহ পাঁচটি ফেরি। এছাড়া উভয়ঘাটে যানবাহন বোঝাই নোঙর করে থাকতে হয় আরো ১১টি ফেরি।
ফেরির ওই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, ভোর সোয়া পাঁচটা থেকে বন্ধ থাকার পর কুয়াশা কেটে যেতে থাকায় সকাল সোয়া ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
তিনি জানান,দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় প্রায় দু’শ যানবাহন পাটুরিয়া ঘাটে আটকে রয়েছে।
এপিএইচ/