আটককৃতরা হলেন দেবীগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. জুয়েল ইসলাম (৩০), বোদা উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুল কাদের (২২), আটোয়ারি উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আল মামুন (২০), শিবির নেতা আশিক (২০) এবং জামায়াতের স্থানীয় রোকন মো. হাসান আলী (৫৫) ও জামায়াত নেতা মো. জিন্নাত (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুমের নেতৃত্বে একদল পুলিশ গোপন বৈঠকের সময় জামায়াতের স্থানীয় রোকন হাসান আলীর বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় একটি কম্পিউটার, ১১টি বাইসাইকেল, দুইটি মোটরসাইকেলসহ বিভিন্ন সাংগঠনিক বই উদ্ধার করা হয়।
পঞ্চগড় থানার ওসি মমিনুল ইসলাম মমিন জানান, তারা নাশকতার পরিকল্পনায় বিশেষ বৈঠক করছিলেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
/বিটি/এপিএইচ/