ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ মোজাম্মেল হোসেন (৪০), রোস্তম আলী (৪৫) ও শুকুর আলী নামের ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে ও দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে মোজাম্মেল হোসেন ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
অপরদিকে ভোরে শহরের আড়পাড়া থেকে রোস্তম আলী ও পশ্চিম আড়পাড়া থেকে সাত্তার মুন্সির ছেলে শুকুর আলীকে আটক করা হয়। এদের মধ্যে রোস্তম আলী বিরুদ্ধে চুরি ও শুকুর আলী বিরুদ্ধে নারী নির্যাতন মামলার ওয়ারেন্ট রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে পুলিশ আটক করেছে। এদের মধ্যে একজন ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাদের দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
/এআর/টিএন/