কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষকের বাসায় ডাকাতি

Dakatiকুড়িগ্রামের চিলমারীতে হায়দার আলি নামে এক মাদ্রাসা শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে উপজেলা রমনা বাজার সংলগ্ন বিএস কোয়ার্টারে এ ঘটনা ঘটে। চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানান, রমনা বাজার সংলগ্ন বিএস কোয়ার্টারে শনিবার ভোরে একদল ডাকাত হায়দার আলীকে বেঁধে অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণসহ প্রায় পাঁচ লাখ টাকার মাল লুটে নেয়।
ওসি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।
/এআর/এইচকে/