ইভ টিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

লক্ষ্মীপুরের কমলনগরে ইভ টিজিংয়ের দায়ে মো. কাওসার (২০) নামে এক যুবকের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট শনিবার দুপুর ২টায় এ রায় দেন।

ছাত্রী ও স্থানীয়রা জানান, সকাল ৯টায় ফরাশগঞ্জের একটি মাদ্রাসার ৭ম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে সিএনজি যোগে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে সিএনজির অপর যাত্রী কাওসার তাকে উত্ত্যক্ত করে। এসময়ে ছাত্রীটি চিৎকার দিলে স্থানীয়রা উত্ত্যক্তকারীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে ভ্রামম্যাণ আদালতে হাজির করে।

/এআর/টিএন/