রাঙামাটিতে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা

মাহফুজ আনামরাঙামাটিতে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন এক যুবলীগ নেতা।
রবিবার সকালে রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলাটি করেন রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাসিরউদ্দিন। আমলি আদালতের বিচারক সামসুদ্দীন খালেদ বিষয়টি তদন্তের জন্য প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতোয়ালী থানাকে নির্দেশ দেন।
প্রসঙ্গত, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে এক অনুষ্ঠানে ওয়ান ইলেভেনের সময় ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনের জন্য ক্ষমা চান ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, এরপরই তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মানহানি মামলা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
/জেবি/এসএম/