রবিবার দুপুরে গোপলগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে আয়োজিত ‘১ হাজার ইউনিয়ন পরিষদের অপটিকাল ফাইবার কেবল নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের’ আওতায় বৃহত্তর ফরিদপুর জেলার ইউনিয়ন পরিষদেগুলোয় ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস দেওয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
এই প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে বিভিন্ন মোবাইল কোম্পানির সঙ্গে কথা বলেছি। ২০ থেকে ২৫ টাকা মাসিক কিস্তিতে সাধারণ মানুষ হাতে স্মার্ট মোবাইল ফোন তুলে দেব। কৃষক , শ্রমিক, দিনমজুর বিত্তশালী ও মধ্যবিত্তদের চেয়ে পিছিয়ে থাকবে না।
তারানা হালিম আরো বলেন, নতুন বছরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কিছু স্লোগান নিয়ে আমরা হাজির হয়েছি। তা হল সহজ লভ্য সেবা, বিস্তৃত সেবা ও নিরাপদ সেবা। এই তিনটির অংশকে সহজলভ্য করে দেওয়ার জন্য বিটিসিএল ও বিটিআরসিকে আমরা বলেছি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একই মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুর রহমান, ১০০০ টি ইউনিয়ন পরিষদ অপটিকাল ফাইবার নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের পরিচালক ও বিটিসিএল এর কর্মাধ্যক্ষ মোঃ মাইনউদ্দীন প্রমুখ।
/এইচকে/