গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় মিনিবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ ঘটেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মিনিবাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় আহত হলেও কেউ নিহত হননি। বুধবার (১১ জানুয়ারি) বেলা পৌনে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসন থানার উপপরিদর্শক (এসআই) মতিউজ্জামান জানান, তাকওয়া পরিবহনের একটি মিনিবাস চন্দ্রার দিকে যাচ্ছিল। সে সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে চালক আহত হন। সে সময় জনতা মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, সংঘর্ষের পর উত্তেজিত জনতা মিনিবাসটিতে আগুন দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটআগুন নেভায়। ন