চাঁদপুর আইনজীবী সমিতির ১৩ পদে আইনজীবী ঐক‌্য প‌্যানেলের জয়

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সম‌র্থিত সমমনা আইনজীবী ঐক‌্য প‌্যানেল সভাপ‌তি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয়ী হয়েছে। আওয়ামী লীগ সম‌র্থিত স‌ম্মি‌লিত আইনজীবী সমন্বয় প‌রিষদ দুটি পদে জয়লাভ করেছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এজেডএম রফিকুল হাসান রিপন বিজয়ী হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) রাত ১২টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ।

বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট অনুষ্ঠিত হয়। দুই প্যানেলে ১৫টি পদে ৩০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। সে সময় ৩৪০ জন ভোটারের মধ্যে ৩৩৪ জন ভোট প্রদান করেছেন।

সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম তরুণ, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ কাইউম মোল্লা ১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।