গ্রেফতারকৃত একজন হচ্ছেন কুমিল্লা শহরের দেশওয়ালি পট্টির প্রশান্ত সাহা (২৫)। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব বলেন, কুবি’র বাসে হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকিদের গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে স্বরস্বতী পূজার র্যালি থেকে ছাত্রীদের রং নিক্ষপ করলে শিক্ষার্থীরা প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে র্যালি থেকে কিছু লোক এসে শিক্ষার্থীদের মারধর করে এতে একজন গুরুতর এবং প্রায় ২৫ জন আহত হন।
/এআর/