এলাকাবাসী জানায়, গয়টাপাড়া গ্রামের মো. ছুনুরুদ্দিন ওরফে ছইনারের ছেলে মো. ছবেদ আলী (৪৫) কয়েকজন গরু ব্যবসায়ীর সঙ্গে ওই সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা তাদের ঘিরে ফেলে। এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও ধরা পড়েন ছবেদ আলী। পরে তাকে বেধড়ক পিটিয়ে অজ্ঞান অবস্থায় ভুট্টা খেতে ফেলে রেখে যায় বিএসএফ সদস্যরা। পরে গয়টাপাড়া গ্রামের মো. নাজমুল ইসলাম ও মিজানুর রহমান অজ্ঞান অবস্থায় মো. ছবেদ আলীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
গুরুতর আহত ছবেদ আলীকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
/বিটি/টিএন/আপ-এআর/